কৃষককে ৩০ কোটির ইনকাম ট্যাক্স নোটিশ 

0
122
ছবি সৌজন্যে : এক্স
আয়কর দফতর থেকে ৩০ কোটি টাকার নোটিস পেয়েছেন উত্তরপ্রদেশের এক কৃষক। তা দেখেই মাথায় হাত সৌরভ কুমার নামের ওই কৃষকের। তিনি জানিয়েছেন, ৩০ কোটি টাকা জীবনে কোনওদিন চোখেই দেখেননি। কিন্তু সেই অঙ্কের আয়কর নোটিস পেয়েছেন ২৬ মার্চ। ২৬ মার্চ মথুরার বাসিন্দা সৌরভের বাড়িতে ৩০ কোটি টাকার আয়কর নোটিস এসেছে। এর পর এক বন্ধু কাছে বিষয়টি জানান তিনি। সেই বন্ধুর সাহায্যে তিনি জানতে পারেন, তার প্যান কার্ডের অপব্যবহারের বিষয়টি।
জানা গিয়েছে, ওই কৃষকের প্যান ব্যবহার করে ২টি ফেক জিএসটি নম্বর তৈরি করা হয়েছে। তার নামে একটি ফার্মও খোলা হয়েছে। যদিও এই সমস্ত ব্যবসার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন ওই কৃষক। থানায় অভিযোগ দায়ের করেন ওই কৃষক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।