
অযোগ্য পুলিশমন্ত্রীর গোল্ড মেডেল দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিবাদীবাগে অগ্নিকান্ডে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।
তাঁর কথায় লালবাজারের কাছে যদি এভাবে বেআইনি অস্ত্র কারবার চলে তবে এরাজ্যের পুলিশ এবং পুলিশমন্ত্রীর ভূমিকা নিয়েই তো প্রশ্ন উঠে যাচ্ছে। তাঁর কথায় সারা দেশে অযোগ্য পুলিশমন্ত্রীদের কম্পিটিশন হলে মমতা বন্দ্যোপাধ্যায় গোল্ড মেডেল পেতেন। ডিজিও তাই পেতেন। তাঁর কথায় পশ্চিমবঙ্গকে অবৈধ অস্ত্রের শপিংমলে পরিণত করেছে তৃণমূল।
টাকা দিলে এখানে একে ফটি সেভেনও পাওয়া যাবে দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি। তাঁর কথায় এটাই এগিয়ে বাংলার মডেল।









