গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk পুজোর আগে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি 

    পুজোর আগে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি 

    0
    133
    পুজোর আগে শ্রমিকদের ন্যূনতম পারিশ্রমিক বা মজুরি বাড়ানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ১ অক্টোবর থেকেই নতুন পারিশ্রমিক কার্যকর হবে। অদক্ষ কর্মীরা যেমন নির্মাণকাজ বা সাফাইকর্মীদের দৈনিক মজুরি হবে ৭৮৩ টাকা।
    অর্থাৎ মাসে ২০  হাজার ৩৫৮ টাকা উপার্জন। অল্প দক্ষ কর্মীদের ন্যূনতম দৈনিক উপার্জন ৮৬৮ টাকা অর্থাৎ মাসে ২২ হাজার ৫৬৮ টাকা স্থির করা হয়েছে। দক্ষ ও ক্লারিকাল কাজের সঙ্গে যুক্তদের দৈনিক মজুরি ৯৫৪ টাকা দিতে হবে। মাসে ২৪ হাজার ৮০৪ টাকা উপার্জন হবে এদের। অত্যন্ত দক্ষ কর্মীরা যারা অস্ত্র নিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকে, তাদের ন্যূনতম ১০৩৫ টাকা মজুরি দিতে হবে। এদের মাসিক বেতন ২৬ হাজার ৯১০ টাকা আয় হতে হবে।কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ভ্য়ারিয়েবল ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা পরিবর্তনশীল মহার্ঘ ভাতা পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মজুরি বৃদ্ধির এই সিদ্ধান্তে নির্মাণ কর্মী, লোডিং-আনলোডিংয়ের সঙ্গে যুক্ত, নিরাপত্তারক্ষী, সাফাইকর্মী, পরিচারিকা, খনি ও কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধি করা হচ্ছে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে এই মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল।