গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National কৃষকদের আয় বৃদ্ধিই সরকারের প্রধান লক্ষ্য: শিবরাজ

    কৃষকদের আয় বৃদ্ধিই সরকারের প্রধান লক্ষ্য: শিবরাজ

    0
    52
    ছবি সৌজন্যে : এক্স
    কৃষকদের আয় বৃদ্ধিই সরকারের প্রধান লক্ষ্য, ফের একবার স্পষ্ট করেছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষজ কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
    শুক্রবার তিনি বলেছেন, জিএসটি সংস্কারের ফলে উপকৃত হবেন কৃষকরা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান শুক্রবার সকালে কৃষি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত জিএসটি সংস্কার নিয়ে একটি বৈঠকের সভাপতিত্ব করেছেন। পরে তিনি বলেছেন, এই হ্রাস পাওয়া জিএসটি হারগুলি ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। কৃষকরা সরাসরি লাভবান হবেন। সরকারের প্রতিশ্রুতি হল, কৃষকদের আয় বৃদ্ধি করা। তিনি চারটি প্রধান মেশিন-উৎপাদন সমিতির একটি মিটিং ডেকেছিলেন। ট্র্যাক্টর এবং যান্ত্রিকীকরণ সমিতি, টিএমএ, অল ইন্ডিয়া কম্বাইন্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক সমিতি এবং পাওয়ার টিলার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া চারটির প্রতিনিধিরা সশরীরে এবং ভার্চুয়ালি বৈঠকে যোগদান করেছিলেন।
    জিএসটি হারের সুবিধা সরাসরি কৃষকদের কাছে জমা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মন্ত্রী শিবরাজ।