
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের টেস্ট দল নামবে অধিনায়ক শুভমন গিল-র নেতৃত্বে।
আরও রয়েছেন যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশদীপ। নজর ছিল মহম্মদ শামির দিকে। কিন্তু দেখা গেল, শামির দিকে নজর দিলেন না অজিত আগরকরেরা। জায়গা পেলেন না বাংলার অভিমন্যু ঈশ্বরণও। তবে ফিরেছেন বাংলার আকাশদীপ ও ঋষভ পন্থ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ১৪ নভেম্বর থেকে শুরু খেলা। ২২ নভেম্বর থেকে শুরু দ্বিতীয় টেস্ট। খেলা হবে গুয়াহাটিতে।
