গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home Entertainment অশালীন নাচ, মুখ খুললেন উর্বশী

    অশালীন নাচ, মুখ খুললেন উর্বশী

    0
    724
    ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

    ডাকু মহারাজ সিনেমা ঘিরে বেশ কয়েক দিন ধরেই এখন আলোচনায় উর্বশী রাউতেলা। প্রযোজকদের দাবি, সিনেমা নাকি বক্স অফিসে সফল। উর্বশী নিজেও জানিয়েছেন মাত্র চারদিনেই ১০৫ কোটির ব্যবসা করে নিয়েছে তার ছবি।

    যদিও এই ছবির দাবিডি দিবিডি নাচের জন্য প্রবল রোষের মুখে পড়তে হয়েছে নায়িকা উর্বশীকে। এদিকে,উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের দাবিডি দিবিডি গানে নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকের। কীভাবে এমন নৃত্য প্রদর্শন করা যায়, গান মুক্তির কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন তোলেন নেটিজেনরা।এই নাচে নন্দমুরি যেমন ভাবভঙ্গি করেছেন উর্বশীর সঙ্গে, তাতেই আপত্তি তুলেছেন অনেকে। যদিও উর্বশীর মত ভিন্ন।নিজেকে ভাগ্যবতী বলছেন অভিনেত্রী।সাফল্য এলে তার কাঁটাছেড়া হবে বলেই জানিয়েছিলেন অভিনেত্রী। যদিও কয়েক দিন যেতে না যেতেই ভোল পাল্টেছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,এই নিয়ে চতুর্থবার নৃত্যগুরু শঙ্করের সঙ্গে কাজ করলেন।মহড়ার সময় সব কিছু ঠিকই ছিল।এক ধাপ এগিয়ে উর্বশী দাবি করেছেন, আসলে দর্শকই নাচের ভঙ্গি বা মুদ্রা সহজভাবে গ্রহণ করতে পারেননি। তিনি বলেছেন, বুঝতেই পারেন নি নাচটা এভাবে দেখবেন দর্শক। একটা টিম হিসাবে কখনই এটা কাঙ্ক্ষিত ছিল না।

    তবে নন্দমুরির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে উর্বশী বলেছেন, তাঁর মতো একজন মহাতারকার সঙ্গে কাজ করা সম্মানের। নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে এই নাচ আর পাঁচটা নাচের মতো একেবারেই নয়।