
আধার কার্ড তৈরির নামে যুবতীকে অশ্লীল প্রস্তাব, উত্যক্ত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মহিলার অভিযোগ জানুয়ারি মাসে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের হলেও এখনও অধরা অভিযুক্তরা।
ঘটনার পর থেকে আতঙ্কিত ওই মহিলা। সাদেক ইসলাম নামে ওই অভিযুক্ত একটি বেসরকারি সংস্থার কর্মী। যুবতীর অভিযোগ সাদেক ইসলাম নামের ওই ব্যক্তি তাঁকে জানান যে তাঁর আধার কার্ড তৈরি করিয়ে দেবেন। সাদেক এও জানায় তিনি নিজেই নিয়ে যাবেন আধার কার্ড তৈরির জায়গায়। কিন্তু সাদেকের প্রস্তাবে রাজি হননি ওই যুবতী। তাঁর অভিযোগ এরপর সাদেক বলেছিলেন আর জি কর করে দেব। ৭ অগাস্ট ঘটনা ঘটেছিল বলে দাবি করেছেন অভিযোগকারিণী। এরপর থেকেই ক্রমাগত উত্যক্ত এবং অশ্লীল প্রস্তাব দিতে থাকেন।
যুবতীর আরও অভিযোগ অভিযুক্ত সাদেক তৃণমূলকর্মী হওয়ায় পুলিশ প্রথমে অভিযোগ নিতে চাননি। আইনজীবার মারফৎ অভিযোগ দায়ের করেন। একমাস পেরিয়ে গেলেও এখনও অধরা রয়েছেন সাদেক। তাতেই আতঙ্কে রয়েছেন ওই যুবতী।







