গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk  বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ 

     বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ 

    0
    231
    Indefinite curfew in Bangladesh
    Indefinite curfew in Bangladesh
    সুপ্রিম কোর্টের কোটা সংস্কারের রায়ের পরেই ঢাকা-সহ বাংলাদেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে।তবে মাঝে ২ ঘন্টা করা বিরতি দেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার।
     শুক্রবার রাত ১২টা দেশে থেকে কারফিউ জারি করে সরকার। কারফিউ চলে রবিবার বিকেল ৩টে পর্যন্ত।এরপর ৫টা পর্যন্ত অর্থাৎ শিথিল ২ ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়। তারপর আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এই দুর্ভোগ থেকে শিগগিরই মুক্ত হবেন সবাই।এদিকে, কোটা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে শেখ হাসিনা সরকার। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী খুব দ্রুত বিজ্ঞপ্তি জারি করা হবে। সোমবার সরকারি ছুটি।তাই বিজ্ঞপ্তি দিতে গেলেও মঙ্গলবার নাগাদ হয়তো সময় লাগবে।অন্যদিকে, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে এবং ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে ওয়াশিংটনে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ হয়েছে।