
বিদেশি নির্ভরতা কাটিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে ৮৮ শতাংশ আত্মনির্ভর হয়ে উঠছে ভারত। আইআইটি মান্ডির ১৬তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রতিরক্ষা বিভাগে সেই সাফল্য ব্যাখ্যা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানিয়ে দিয়েছেন, বিদেশ থেকে আমদানি নয়, বর্তমানে দেশের অস্ত্রভাণ্ডারের ৮৮ শতাংশ অস্ত্র নিজেই তৈরি করছে ভারত। শুধু তাই নয়, ২০২৩-২৪ অর্থবর্ষে ২৩ হাজার কোটি টাকার অস্ত্র রফতানি করেছে দেশ।
২০২৯ সালের মধ্যে এই রফতানির পরিমাণ বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকার লক্ষ্য নেওয়া হয়েছে। একইসঙ্গে দেশের আইআইটি পড়ুয়াদের কাছে তিনি আবেদন জানান, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে পারে এমন প্রযুক্তি উদ্ভাবনের দিকে মনোনিবেশ করার।
এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা, দেশিয় এআই চিপ, সাইবার নিরাপত্তা এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো ক্ষেত্রে আইআইটিগুলিকে আরও বেশি কাজ করার আবেদন জানান তিনি।
