ধনখড়ের বিরুদ্ধে আনস্থা প্রস্তাব ইন্ডিয়া জোটের 

0
147
ছবি সৌজন্যে : এক্স
রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব এনেছে তৃণমূল কংগ্রেস-সহ ইন্ডিয়া জোট।
জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন কংগ্রেসের ৫০ জনের বেশি সাংসদ। তৃণমূল কংগ্রেস সাংসদরাও সই করেছেন তাতে। আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, ডিএমকে, আরজেডি-র সাংসদরাও সই করেছেন অনাস্থা প্রস্তাবে।বিরোধীদের অভিযোগ, সংসদের শীতকালীন অধিবেশনে আদানি ইস্যুতে আলোচনা করতে দেওয়া হচ্ছে না। বিজেপি এবং এনডিএ সাংসদদের প্রতি নরম হওয়ার অভিযোগও রয়েছে চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে। রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ার অর্থ, তাঁকে পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু করা। এক্ষেত্রে অধিবেশনে উপস্থিত ৫০ শতাংশ সাংসদের স্বাক্ষর প্রয়োজন। পাশাপাশি, ঘটনার সময় উপস্থিত আরও একজনের স্বাক্ষরের প্রয়োজন হয়। রাজ্যসভায় প্রস্তাবটি পাস হলে, লোকসভায় তোলা হবে। সেখানেও যদি প্রস্তাব পাস হয়, সেক্ষেত্রে রাজ্যসভার চেয়ারম্যানের পদ যাবে। সংবিধানের ৬৭ (বি), ৯২ এূবং অনুচ্ছে ১০০-তে এমনই বলা রয়েছে।অন্যদিকে, মঙ্গলবারও সংসদে হই-হট্টগোল হয়েছে। আদানি ইস্যু থেকে জর্জ সোরোস, বিজেপি-র সঙ্গে বচসায় জড়িয়েছেন বিরোধী শিবিরের সাংসদরা। এরপর সংসদের দুই কক্ষেরই অধিবেশন মুলতুবি হয়ে যায়। সেই আবহেই জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়েছেন।
এমনিতে একাধিক বিষয়ে মতানৈক্য থাকলেও, এক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে একমত পোষণ করে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টির সাংসদরা।