গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ইন্ডিয়া জোট ভেঙে দেওয়া উচিত : ওমর 

    ইন্ডিয়া জোট ভেঙে দেওয়া উচিত : ওমর 

    0
    459
    আপ-তৃণমূল কংগ্রেসের পর এবার ইন্ডিয়া জোটে বিদ্রোহী ওমর আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স।দিল্লি বিধানসভা নির্বাচনের আগে নজিরবিহীন বিবাদে ইন্ডিয়া জোটের দুই শরিক আম আদমি পার্টি এবং কংগ্রেস।
    কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। জোটের দুই শরিকের এই বিবাদে রীতিমতো ক্ষুব্ধ ইন্ডিয়া জোটেরই শরিক ন্যাশনাল কনফারেন্স।বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স ওমর আবদুল্লাহ বলেছেন, লোকসভার পর সেভাবে ইন্ডিয়া জোটের কোনও বৈঠক হয়নি।তাদের এজেন্ডা ঠিক হয়নি। তাঁর যতদূর মনে হয় এই জোটের কোনও সময়সীমা দেওয়া ছিল না। যদি সেটা শুধু লোকসভা ভোটের জন্য হয়ে থাকে, তাহলে তাঁর মনে হয় একসঙ্গে বসে আলোচনা করে জোট ভেঙে দেওয়া উচিত। ওমর আবদুল্লাহর স্পষ্ট কথা, যদি জোট থেকে থাকে তাহলে সবার একসঙ্গে লড়াই করা উচিত।  বস্তুত, লোকসভা ভোটকে সামনে রেখে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল, ভোটের পর সেই জোটের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো প্রশ্ন তৈরি হয়েছে। সম্প্রতি একাধিক রাজ্যের নির্বাচনে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে ঐক্যের ছবি চোখে পড়েনি। হরিয়ানার নির্বাচনে শরিকদের জন্য আসন ছাড়েনি কংগ্রেস।
    মহারাষ্ট্রের নির্বাচনেও তিন প্রধান শরিক ছাড়া অন্য কোনও দলের সঙ্গে মসৃণ জোট হয়নি। তাৎপর্যপূর্ণ ভাবে লোকসভা ভোটপর্ব মেটার পর সেভাবে ইন্ডিয়া জোটের যৌথ কর্মসূচি চোখে পড়েনি। এমনকী সার্বিকভাবে ইন্ডিয়ার শীর্ষ নেতাদের বৈঠকও হয়নি।