গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ইরানে আটক নেপাল-শ্রীলঙ্কার নাগরিকদের উদ্ধারেও ভারত

    ইরানে আটক নেপাল-শ্রীলঙ্কার নাগরিকদের উদ্ধারেও ভারত

    0
    92
    ছবি সৌজন্যে : এক্স
    ইরানে আটকে পড়া নেপালও শ্রীলঙ্কার বাসিন্দাদেরও ফেরত নিয়ে আসবে ভারত। পড়শি দুই দেশের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। তেহেরানে থাকা ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, নেপাল ও শ্রীলঙ্কার সরকারের আবেদনে সাড়া দিয়ে এই পদক্ষেপ।
    ইরানের ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডেলে লিখেছে, নেপাল ও শ্রীলঙ্কার সরকারের আবেদনে সাড়া দিয়ে ইরানের ভারতীয় দূতাবাস নেপাল ও শ্রীলঙ্কার বাসিন্দাদেরও ওখান থেকে উদ্ধার করবে। ভারতের দূতাবাসের তরফ থেকে নেপাল ও শ্রীলঙ্কার বাসিন্দাদের জন্য ১৮৯০১০১৪৪৫৫৭, ৯৮৯১২৮১০৯১১৫, ৯৮৯১২৮১০৯১০১ ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
    ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফেরাতে ইতিমধ্যেই অপারেশন সিন্ধু চালু করেছে ভারত। সড়কপথে আর্মেনিয়া নিয়ে এসে ১১০জনকে ফেরানো হয়েছে। শুক্রবার রাতে একটি বিমান ইরান থেকে ভারতে এসেছে। এই দফায় ১হাজার জন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হবে।