ভারত-আফগানিস্তানের মধ্যে চালু হচ্ছে কার্গো বিমান পরিষেবা

0
106
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পাকিস্তানের সঙ্গে টানাপড়েনের প্রেক্ষাপটে ভারত-আফগানিস্তান সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। এমন সময় খুব দ্রুতই ভারত ও আফগানিস্তানের মধ্যে কার্গোবিমান পরিষেবা চালু হবে বলে শুক্রবার জানিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রকের এক কর্মকর্তা।

আফগানিস্তানের তালিবান বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজির নয়াদিল্লি সফরের সময় এই ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘর্ষের পর সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় শস্য, ওষুধ ও শিল্পপণ্যে প্রবেশাধিকার পেতে তিনি ভারতকে বাণিজ্য বাড়াতে এবং কার্গো হাব খুলতে আহ্বান জানিয়েছেন।

ভারতীয় বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব আনন্দ প্রকাশ জানিয়েছেন, কাবুলের সঙ্গে দিল্লি ও অমৃতসরের এয়ার ফ্রেট করিডরগুলো সক্রিয় করা হয়েছে এবং ওই রুটগুলোতে খুব দ্রুত কার্গো ফ্লাইট চালু হবে।