ক্রিকেটে হাত মেলাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া : মোদি

0
17
ছবি সৌজন্যে : এক্স

এবার ক্রিকেটে হাত মেলাচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন ঘোষণা করেছেন, ভারতে খেলা হতে পারে অজি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের ম্যাচ। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ক্রিকেট সংস্থার শীর্ষ কর্তা অ্যালিস্টার ডবসন জানিয়েছেন, ভারতের সব প্রান্তেই ক্রিকেট নিয়ে প্রবল উৎসাহ, বিশেষত চেন্নাইয়ে।

সেখানে খেলা হবে বিগ ব্যাশের ম্যাচ। আশা করছেন প্রচুর দর্শক ম্যাচ দেখতে আসবেন। সূত্রের খবর, একাধিক দলই ভারতে খেলতে আগ্রহী। তবে দীর্ঘ লিগের একটাই ম্যাচ খেলা হতে পারে ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, চেন্নাইয়ে বিগ ব্যাশের ম্যাচ খেলা হবে বলে তিনি অত্যন্ত খুশি। জানা গেছে, স্রেফ ক্রিকেট নয়, অন্যান্য খেলাধুলাতেও ভারতের সঙ্গে একযোগে কাজ করতে চলেছে অস্ট্রেলিয়া। ২০৩০ সালে ভারতে কমনওয়েলথ গেমসের আসর বসবে। তারপর ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে ভারত।

সেই লক্ষ্যে সাহায্য করবে অস্ট্রেলিয়া। বিদেশমন্ত্রক সূত্রে খবর, খেলার পরিকাঠামো তৈরি, ক্রীড়া প্রযুক্তি-বিজ্ঞান এবং ক্রীড়াকে কেন্দ্র করে বিনিয়োগ- সমস্ত কিছুতেই একসঙ্গে কাজ করবে ভারত এবং অস্ট্রেলিয়া। এছাড়াও দুই দেশের যুব ক্রীড়াবিদদের নিয়ে অনুষ্ঠিত হবে ইউথ স্পোর্টস ফেস্টিভ্যাল। মেলবোর্নে উপস্থিত ছিল অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের দুই কিংবন্তি-স্টিভ ওয়া এবং লিসা স্থালেকর। দুই তারকার অবদান নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।