
গত কয়েকমাস ধরে ভারত-কানাড দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি হয়েছে। পারস্পরিক অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা পুনরায় সক্রিয় করা হয়েছে।
কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরই এই ঘোষণা করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী সঙ্গে সাক্ষাতের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন অনিত আনন্দ। বিদেশমন্ত্রী জয়শঙ্করে আরও দাবি, দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতি ঘটাতে উচ্চপর্যায়ের রোডম্যাপ তৈরি করেছে। বিদেশমন্ত্রকের অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকের ফলাফল ইতিবাচক। উভয় দেশ ভবিষ্যতে বিনিয়োগ ও গবেষণা সহযোগিতা বাড়ানোর দিকে গুরুত্ব দেবে।
ভারতের দ্রুত বিকাশমান অর্থনীতি এবং কানাডার প্রযুক্তি ও খনিজ সম্পদের শক্তি-এই দুই মিলেই তৈরি হতে পারে এক নতুন অংশীদারিত্বের অধ্যায়।








