
কারও মাধ্যমে নয়, একে অপরের সঙ্গে সরাসরি কথা বলুক ভারত ও পাকিস্তান। এমনটাই চায় আমেরিকা। জানিয়েছেন, মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। কাশ্মীর-ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে চেয়ে প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকা শনিবার এ-ও দাবি করে যে, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে তাদেরই মধ্যস্থতায়। ভারত যদিও এই নিয়ে কোনও কথা বলেনি। কাশ্মীর ইস্যু নিয়েও তাদের পুরনো অবস্থানই স্পষ্ট করে দেয়। আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, ব্রিটেনের বিদেশসচিব ডেভিড ল্যামির সঙ্গে কথা বলেছেন রুবিয়ো।
সেখানে ভারত-পাকিস্তান বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ব্রুস। তিনি আরও জানিয়েছেন, এই দুই দেশের মধ্যে যোগাযোগের মাধ্যম যাতে সব সময় খোলা থাকে এবং যুদ্ধবিরতি বহাল রাখার বিষয়েও জোর দিয়েছেন রুবিয়ো এবং ল্যামি।







