
২০৩০ সাল পর্যন্ত ভারত-রাশিয়া অর্থনৈতিক সমন্বয়ের জন্য় রাজি হয়ে গিয়েছে। হায়দরাবাদ হাউসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-র সঙ্গে সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদীর কথায়, এই সমন্বয় এবং বন্ধুত্ব, সবটাই নতুন মাত্রা পেয়েছে পুতিনের নেতৃত্বে। আজ থেকে ১৫ বছর আগে ভারত-রাশিয়ার সম্পর্ক বিশেষ অংশীদারিত্বের তকমা পেয়েছিল। এমনকি, গত ২৫ বছর ধরে ভারতের সঙ্গে সম্পর্ককে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
তিনি তাঁর এই কৃতিত্বকে সম্মান জানাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে ভারত-রাশিয়া। পহেলগাঁও হোক বা ক্রোকাস সিটি হল, এই সমস্ত ঘটনার উৎস একটাই। ভারতের মনে করে, সন্ত্রাসবাদ মানবতার মূল্যবোধ আঘাত আনে। তাই এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।









