গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ৬ বিলিয়ন পাউন্ডের ভারত-ব্রিটেনের চুক্তি

    ৬ বিলিয়ন পাউন্ডের ভারত-ব্রিটেনের চুক্তি

    0
    82
    ছবি সৌজন্যে : এক্স

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এক ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন। যার মাধ্যমে দু’ দেশের মধ্যে কয়েক বিলিয়ন পাউন্ডের রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

    চুক্তি অনুযায়ী, এখন থেকে ব্রিটেনের গাড়ি ও হুইস্কি ভারতে কম শুল্কে রপ্তানি করা যাবে,একইভাবে ভারতের পোশাক, গয়না ও রত্নপাথর ব্রিটেনে আরো সাশ্রয়ে পৌঁছাতে পারবে। এই চুক্তি তিন বছর ধরে চলা কঠিন আলোচনা ও কূটনৈতিক তৎপরতার ফল।২০২২ সালে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সময়ে আলোচনার সূচনা হয়।এ বছরের মে মাসে চুক্তির মূল কাঠামোতে সম্মতি আসে এবং সম্প্রতি মন্ত্রিসভা তা অনুমোদন দেয়, যদিও সংসদে এটি এখনো অনুমোদিত হয়নি।চূড়ান্ত বাস্তবায়নে আরো প্রায় এক বছর সময় লাগবে বলে ধারণা।চুক্তির আওতায় যেসব পণ্যে শুল্ক হ্রাস পাবে সেগুলোর মধ্যে রয়েছে,পোশাক ও জুতো, খাদ্যদ্রব্য যেমন হিমায়িত চিংড়ি, গয়না ও রত্ন, গাড়ি, উচ্চমূল্যের গাড়ি, হুইস্কি, জিন, চিকিৎসা সরঞ্জাম, কসমেটিকস, চকোলেট ও বিস্কুট।বিশেষ করে হুইস্কির ওপর শুল্ক ১৫০ শতাংশ থেকে অর্ধেকে ৭৫ শতাংশ নামিয়ে আনা হয়েছে এবং ২০৩৫ সালের মধ্যে তা ৪ ০শতাংশে নামিয়ে আনা হবে।ব্রিটেন সরকার জানিয়েছে, এই চুক্তির ফলে বছরে ৪.৮ বিলিয়ন পাউন্ড ব্রিটেনের অর্থনীতিতে যুক্ত হবে এবং ২ হাজার ২০০-এর বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। মূলত প্রযুক্তি, অ্যারোস্পেস, অগ্রসর উৎপাদন শিল্প এবং সাপ্লাই চেন খাতের কর্মীরা এর সুবিধা পাবেন।