গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports অস্ট্রেলিয়া সিরিজে রোহিত-কোহলি

    অস্ট্রেলিয়া সিরিজে রোহিত-কোহলি

    0
    122
    ছবি সৌজন্যে : এক্স

    লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেটের এই দুই মহীরুহকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে দেখা যাবে। ভারতীয় ক্রিকেট বোর্ড,বিসিসিআই আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে। 

    ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে আর ভারতীয় জার্সি গায়ে নামেননি রোহিত-কোহলি। এর মধ্যে দুজনই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেন এবং সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেন। ফলে ওয়ানডেই এখন তাদের একমাত্র আন্তর্জাতিক ফরম্যাট। এদিকে ওয়ানডে দলে ফিরলেও রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে রাখা হবে কি না, তা নিয়ে নির্বাচকদের বিশেষ বৈঠকে আলোচনা হওয়ার কথা।জানা গেছে, এ বিষয়ে রোহিতের সঙ্গেও সরাসরি কথা বলবেন তারা।এরই মধ্যে বেঙ্গালুরুর বোর্ড অব কন্ট্রোলের এক্সেলেন্স সেন্টারে ফিটনেস টেস্ট উতরে গেছেন রোহিত। অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের বেশিরভাগ ক্রিকেটারই অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

    সেই তালিকায় আছেন শ্রেয়াস আইয়ার, যিনি ওই টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন।এছাড়া জসশ্বী জয়সওয়ালও ওয়ানডে দলে জায়গা পেতে পারেন। নির্বাচকদের আলোচনায় আছেন অভিষেক শর্মাও, যিনি বর্তমানে টি-টোয়েন্টি সার্কিটের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটসম্যান হিসেবে পরিচিত।