
আসন্ন আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিসিআই। ১২ জুন থেকে ইংল্যান্ডে আসর বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই মেগা টুর্নামেন্টের জন্য শনিবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
প্রত্যাশা মতোই দলের ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে হরমনপ্রীত কৌর-কে। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্মৃতি মান্ধানা। স্কোয়াডে জায়গা পেয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ, ইয়াস্তিকা ভাটিয়া, ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, শ্রী চরণী, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, অরুন্ধতী রেড্ডি, নন্দিনী শর্মা। ২০২৫ সালেই ওডিআই বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল। এ বার পাখির চোখ আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।
