সাড়ে ১২ শতাংশ  মার্কিন শুল্ক, আলোচনায় বাসার প্রস্তাব ভারতের 

0
16
ছবি সৌজন্যে : এক্স

ভারতের উপর নতুন করে সাড়ে ১২ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতিতে আমেরিকাকে আলোচনায় বাসার প্রস্তাব দিয়েছে ভারত।

মার্কিন আইনসভা সেই সিদ্ধান্তে এখনও চূড়ান্ত সিলমোহর না দিলেও, এই ইস্যুতে নড়েচড়ে বসল ভারত। নয়াদিল্লির তরফে বার্তা দেওয়া হয়েছে, একতরফা ভাবে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়ার জন্য। আমেরিকাকে বলা হয়েছে, শুল্ক ইস্যুতে আমেরিকা যেন ভারতের সঙ্গে আলোচনায় বসে। বলপূর্বক শ্রমের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ না করার অভিযোগে ভারতসহ বিশ্বের ৬০টি দেশের ওপর সাড়ে ১২ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর তোড়জোড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন । মার্কিন আইনসভা এই সিদ্ধান্তে এখনও চূড়ান্ত সিলমোহর না দিলেও, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে দিল্লি। একতরফাভাবে এই বিষয়ে কোনও পদক্ষেপ না করার জন্য ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়েছে ভারত। ভারত স্পষ্ট জানিয়েছে , মার্কিন বাণিজ্য দফতরের এই তদন্ত ও তার ভিত্তিতে তৈরি প্রস্তাবে বেশ কিছু অসঙ্গতি রয়েছে।

আমেরিকার তৈরি এই তালিকায় ভারতের পাশাপাশি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও সুইজারল্যান্ডের মতো একাধিক প্রথম সারির দেশের নাম রয়েছে, যাদের ওপর ১২.৫ শতাংশ নতুন শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে।এছাড়া একই অভিযোগে ব্রিটেন, কানাডা, মেক্সিকো এবং তাইওয়ানের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক বসানোর সুপারিশ করেছে মার্কিন প্রশাসন।