গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Newsdesk বিমানের ভাড়া অস্বাভাবিক বেড়েছে, ভুক্তভোগী মন্ত্রী

    বিমানের ভাড়া অস্বাভাবিক বেড়েছে, ভুক্তভোগী মন্ত্রী

    0
    135
    Air fares rise abnormally minister suffers
    Air fares rise abnormally minister suffers
    কোভিডের পর থেকেই বিমানের ভাড়া অস্বাভাবিক হারে বেড়েছে। মন্তব্য করে নিজেকে ভুক্তভোগী বলেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন রেড্ডি। 
    বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী তথা টিডিপি সাংসদ বলেছেন, কোভিডের সময় থেকেই বিমানের ভাড়া উল্লেখযোগ্য হারে বেড়েছে। একজন যাত্রী হিসাবে তিনি নিজে এই ভাড়াবৃদ্ধির সাক্ষী। সরকার বিষয়টি পর্যালোচনা করে দেখছে।সম্প্রতি একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে, দেশের ভিতরে চলাচল করা বিমানে যাত্রীদের সংখ্যা ২০২৩ সালে আগের তুলনায় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০৩০ সালে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিমানের ভাড়া সকলের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছে কেন্দ্র। এই প্রসঙ্গে কে রামমোহন রেড্ডি বলেছেন, তাদের লক্ষ্য স্পষ্ট। তাঁরা চান সকলে আরও সহজে বিমানকে তাদের গন্তব্যে যাওয়ার জন্য ব্যবহার করুক।