গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Jalpaiguri ভারত-বাংলাদেশ সীমান্ত অবরোধ

    ভারত-বাংলাদেশ সীমান্ত অবরোধ

    0
    528
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শিলিগুড়ির ফুলবাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তে ভুটানের গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ভুটান থেকে পাথর নিয়ে ভুটানের ট্রাক ঢুকছে বাংলাদেশ, কিন্তু ভারতীয় ট্রাক কোনওরকম সুযোগ পাচ্ছে না।
    বিগত সাত দিন যাবত ভারতীয় ট্রাক মালিকরা এবং চালকেরা ফুলবাড়ি সীমান্তে অবস্থান বিক্ষোভ সামিল হয়েছেন। সাত দিন আগে ভারতীয় ট্রাক চালক এবং মালিকরা ভুটানের ট্রাক আটকে দিলে পুলিশ এসে তাদের হটিয়ে দেয়। এরপর শিলিগুড়ির মেয়রের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পর ট্রাক চালক এবং মালিকরা অবরোধ তুলে নেয়। সেই সময় শিলিগুড়ির মেয়র গৌতম দেব ট্রাক চালক এবং মালিকদের আশ্বাস দিয়েছিলেন ভারতীয় ট্রাক চালক এবং মালিকরাও রফতানির ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন। কিন্তু ৭ দিন কেটে যাওয়ার পরেও কোন লাভ না হওয়ায় সোমবার সকাল থেকে ভুটানের সমস্ত ট্রাক আটকে বিক্ষোভ দেখান ভারতীয় ট্রাক চালক এবং মালিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারী অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে বচসা বেধে যায়।
    এরপর পুলিশ বেশ কয়েকজনকে আটক করে গাড়িতে তোলে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ব্যাপক বিক্ষোভ শুরু হয় এলাকায়। ‌চাপে পড়ে পুলিশ সকলকে অবরোধ থেকে তুলে দেয় এবং গ্রেফতার করে। এরপর পুনরায় চলাচল শুরু করে যানবাহন।