মালয়েশিয়া-শ্রীলঙ্কাও ডিজেল চেয়েছে

0
56
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

বাংলাদেশকে আরও ডিজেল দেওয়ার আর্জি বিবেচনা করছে ভারত। দিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন।

মঙ্গলবার থেকেই বাংলাদেশকে বাড়তি ডিজেল দেওয়া শুরু করেছে ভারত।এজন্য বিগত প্রায় ১৮ মাস বন্ধ থাকা দু’দেশের মধ্যকার মৈত্রী পাইপলাইন ফের চালু করা হয়েছে। অসমের নুমালিগড় থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হয়ে বাংলাদেশের দিনাজপুরে যাচ্ছে ডিজেল।প্রথমে পাঁচ হাজার টন ডিজেল পাঠানো হয় বাংলাদেশে। ঢাকার তরফে তখনই আরও জানানো হয়েছিল আগামী চার মাসে অন্তত ৫০ হাজার টন ডিজেল চায় তারা। এই সরবরাহ শুরুর পর ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মামুদ চৌধুরী এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের।দুই মন্ত্রী ভারতের হাইকমিশনারের কাছে বাড়তি ডিজেল দেওয়ার আর্জি জানিয়েছেন।ওই বৈঠকের পরেই বাংলাদেশের তরফে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে চিঠি পাঠিয়ে অনুরোধ করা হয় আরও বেশি পরিমাণে ডিজেল সরবরাহ করতে। ‌

রণধীর জয়সওয়াল জানিয়েছেন বাংলাদেশ ছাড়াও আরও দুই প্রতিবেশী দেশ মালয়েশিয়া ও শ্রীলঙ্কা ডিজেল চেয়ে আর্জি জানিয়েছে। সরকারের তরফে বলা হয়েছে ডিজেল উৎপাদন এবং সরবরাহের বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট দেশগুলি সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া হবে।