
ভারত ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ মহড়া করপ্যাট অনুষ্ঠিত হয়েছে বঙ্গোপসাগরে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ষষ্ঠবারের এই মহড়ায় ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস রনবীর এবং একটি সামরিক হেলিকপ্টার অংশ নেয়।
বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা আবু উবাইদাহ এবং একটি মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট মহড়াতে অংশ নেয়।
ভারত ও বাংলাদেশের মধ্যে ২০১৮ সাল থেকে এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। দুই দেশের নির্ধারিত সমদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য শিকার, চোরাচালান, মানবপাচার, জলদস্যুতা, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড অবসানের লক্ষ্যে নিয়মমাফিক এই মহড়া আয়োজিত হয়।






