
ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উপদেষ্টা আরও জানিয়েছেন, সরকারের একনায়কতন্ত্র হয়ে ওঠা ঠেকাতে সাংবিধানিক সংস্কার নিয়ে কাজ চলছে।
সম্প্রতি তুরষ্কে সফরে গিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানে আনাতোলিয়া কূটনৈতিক ফোরামের অনুষ্ঠানে অংশ নেন। এর মাঝেই তৌহিদ হোসেন বলেছেন, বাংলদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।
এটা ন্যায়বিচার প্রতিষ্ঠার অংশ। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের দৃষ্টিভঙ্গি পরিষ্কার— পারস্পরিক স্বার্থ এবং সম্মানের ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই।
