বুধে ইন্ডিয়া-এনডিএ লড়াই, মরিয়া সব পক্ষ

0
172
India NDA fight on Wednesday all sides desperate
India NDA fight on Wednesday all sides desperate
লোকসভা ভোটের পর বুধবার ফের পশ্চিমবঙ্গসহ ৭ রাজ্যের ১৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়াইয়ে নামতে চলেছে শাসক ও বিরোধী জোট।
লোকসভা ভোটে লড়াইয়ের পরেও বিজেপি এককভাবে তেমন দাঁত ফোটাতে পারেনি। তুলনায় বিরোধী ইন্ডিয়া জোট শরিকরা বিভিন্ন রাজ্যে উল্লেখযোগ্য ফল করেছে। যার মধ্যে বাংলা রয়েছে প্রথম সারিতে। পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা ছাড়াও বিহারের রুপৌলি, তামিনলাড়ুর বিক্রাবান্দি, মধ্যপ্রদেশের অমরওয়ারা, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলৌর, পাঞ্জাবের জলন্ধর পশ্চিম এবং হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর ও নালাগড় বিধানসভা উপনির্বাচন হচ্ছে। ভোটগণনা ও ফলঘোষণা হবে আগামী ১৩ জুলাই। প্রার্থীর মৃত্যু, বিধায়কদের পদত্যাগের কারণে এই আসনগুলি খালি হয়েছিল। যেমন বাংলার চারটি আসনের মধ্যে তিনটিতে বিজেপি বিধাযকরা শাসক তৃণমূলে যোগ দিয়েছেন। ৭ রাজ্যের মোট ১৩ বিধানসভা আসন উপনির্বাচনে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে শাসক-বিরোধী শিবির।