গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ইন্ডিয়া জোটকে সমর্থন, উত্তরপ্রদেশ প্রার্থী নয় কংগ্রেসের 

    ইন্ডিয়া জোটকে সমর্থন, উত্তরপ্রদেশ প্রার্থী নয় কংগ্রেসের 

    0
    144
    ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থনে উত্তরপ্রদেশ উপনির্বাচনে কোনও প্রার্থী দেবে না কংগ্রেস। এমনটাই ঘোষণা করেছেন এআইসিসির সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে।
    আগেই সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব জানিয়েছিলেন, উত্তরপ্রদেশে ন’টি বিধানসভা আসনের আসন্ন উপনির্বাচনেই ইন্ডিয়া জোটের প্রার্থীরা তাদের দলের নির্বাচনী প্রতীক সাইকেল নিয়ে লড়বে। তার কয়েক ঘণ্টা পরেই সেই দাবি মেনে নিয়েছে রাহুল গান্ধী-মল্লিকার্জুন খাড়গের দল।এআইসিসির সূত্রে খবর, ন’টি আসনের মধ্যে কংগ্রেস অন্তত তিনটিতে লড়তে চাইলেও এসপি দু’টির বেশি ছাড়তে রাজি হয়নি। সে দু’টি আসন বিজেপির নিরাপদ বলে চিহ্নিত। এই নিয়ে টানাপড়েনের আবহে শেষ পর্যন্ত পিছিয়ে এসেছে কংগ্রেস। প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে উত্তরপ্রদেশে রাহুল গান্ধীর দলের সঙ্গে আসন সমঝোতা করে লড়েছিলেন অখিলেশ যাদব।
    রাজ্যের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৩৭টিতে জিতে একক বৃহত্তম দল হয় এসপি। সহযোগী কংগ্রেস জেতে ছ’টিতে।
    ছবি  সৌজন্যে : এক্স