ধনখড়ের বিরুদ্ধে আনস্থা আনছে ইন্ডিয়া জোট 

0
143
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া।

 

সূত্রের খবর, কংগ্রেসের তরফে এই অনাস্থার প্রস্তাব জানানো হয়েছে। যাকে সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি-সহ অন্যান্য বিরোধী দল। বিরোধী শিবিরের তরফে অভিযোগ তোলা হয়েছে, রাজ্যসভার চেয়ারম্যানের আসনে বসে লাগাতার পক্ষপাত করে চলেছেন জগদীপ ধনখড়। বিরোধী সাংসদদের কিছু বলার সুযোগ দেওয়া হচ্ছে না। বিরোধীরা কথা বলতে উঠতে বারবার বাধা দেওয়া হচ্ছে তাদের, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দাবি জানানো হলেও তা মানা হচ্ছে না। অন্যদিকে, শাসকদলের সাংসদদের সব দাবি মেনে নেওয়া হচ্ছে। এই ঘটনাতেই ক্ষুব্ধ বিরোধী শিবির। যার জেরে সংবিধানের ৬৭(বি) ধারায় উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যানের বিরুদ্ধে এই প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। সূত্রের খবর, কংগ্রেসের এই প্রস্তাবে ইতিমধ্যেই সাক্ষর করেছেন ৭০ জন বিরোধী সাংসদ। শুধু তাই নয়, সংসদের শীর্ষ আসনে বসে সাংসদদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছেন জগদীপ ধনখড়। যা সংসদের নিয়ম বিরুদ্ধ।

 

বিরোধীদের অভিযোগ, রাজ্যসভার রুল নম্বর ২৩৮(২) অনুযায়ী, কোনও সাংসদ নিজের বক্তৃতায় কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন না। এটা শুধু সাংসদদের ক্ষেত্রে নয়, একইভাবে প্রযোজ্য রাজ্যসভার চেয়ারম্যানের ক্ষেত্রেও। এই সব অভিযোগকে সামনে রেখেই জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা।