গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International আমেরিকার অনুমতিতেই রাশিয়ার তেল ক্রয় ভারতের

    আমেরিকার অনুমতিতেই রাশিয়ার তেল ক্রয় ভারতের

    0
    23
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকা ভারতের ভাল বন্ধু হওয়ার কারণেই রাশিয়ার তেল কেনায় অনুমতি দেওয়া হয়েছে। এমনটাই আরও একবার দাবি করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।
    তিনি আরও বলেছেন, ভারত তাঁদের ভাল বন্ধু এবং ভাল কাজ করেছে, তাই অনুমতি দেওয়া হয়েছে! তিনি দাবি করেছেন, আমেরিকার কথা শুনেই ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেছিল। তাই সঙ্কটকালে ভারতে রাশিয়ার থেকে তেল কেনায় ছাড়পত্র দেওয়া হয়েছে। রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ৩০ দিনের ছাড় দেওয়া হয়েছে ভারতকে। সেই খবর প্রকাশ্যে আসার পর আমেরিকার মধ্যেই সমালোচনার মুখে পড়ে মার্কিন প্রশাসন।
    বিষয়টি নিয়ে শোরগোল পড়তে আমেরিকা বার বার তাদের সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়েছে। তারা এ-ও জানিয়েছে, অনুমতি নয়, রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে ভারতকে অনুরোধ করা হয়েছে।