
ভারত কোনও দেশ থেকে অপরিশোধিত তেল কিনবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে নয়াদিল্লির – স্পষ্ট বার্তা দিল রাশিয়া।
ক্রেমলিন জানাল, ভারত অন্য কোনও দেশ থেকে তেল কিনতেই পারে, সেটা নতুন বা আলাদা কিছু নয়, এবং তা যে রাশিয়াকে লক্ষ্য করে নেওয়া কোনও পদক্ষেপও নয় – সেই অবস্থান নিয়েও সচেতন তারা।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সাংবাদিক বৈঠকে বলেছেন, রাশিয়া কখনও ভারতের একমাত্র জ্বালানি অংশীদার ছিল না। আন্তর্জাতিক শক্তি বিশেষজ্ঞরাও জানেন, ভারত সবসময় একাধিক দেশ থেকে তেল ও পেট্রোলিয়াম পণ্য কিনে এসেছে। তাই অন্য উৎস থেকে তেল কেনার মধ্যে নতুনত্ব কিছু নেই।
