
ভারত ও চিনকে নরককুণ্ড বলে আখ্যা দিয়ে বিতর্কিত পডকাস্ট শেয়ার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পডকাস্টে ভারত ও চিনকে নরককুণ্ড বলে উল্লেখ করা হয়েছে।
সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়, পডকাস্টটি আমেরিকার রাজনৈতিক ভাষ্যকার ও রেডিও উপস্থাপক মাইকেল স্যাভেজের।
স্যাভেজ নেশন নামের ওই পডকাস্টে মার্কিনিদের জন্মসূত্রে নাগরিকত্ব আইনের সমালোচনা করতে গিয়ে স্যাভেজ দাবি করেন, ভারত ও চিনের নাগরিকেরা আমেরিকায় এসে সন্তান জন্ম দিয়ে সহজেই নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন।পডকাস্টে তিনি বলেছেন, এই দুটি এশীয় দেশের মানুষ যুক্তরাষ্ট্রে আসে নবম মাসে একটি শিশুর জন্ম দিতে, এবং এই আইন তাদেরকে তাৎক্ষণিক মার্কিন নাগরিকে পরিণত করে।






