লাদাখ সীমান্ত নিয়ে ইতিবাচক বৈঠক ভারত-চিনের

0
109
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
লাদাখ সীমান্ত পরিচালনা এবং সেটির ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেছে ভারত এবং চিনের সেনা। সম্প্রতি ভারতের মলডো-চুণ্ডল বর্ডার মিটিং পয়েন্টে দুই দেশের সেনার মধ্যে বৈঠকটি হয়েছে।
এই বৈঠকে দু’পক্ষ পারস্পরিক আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সীমান্তে শান্তি এবং স্থিতাবস্থা রক্ষার বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছে চিনের প্রতিরক্ষা মন্ত্রক। এর আগে গত জুলাই মাসে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছিল ভারত এবং চিন। তখনই চিনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, চলতি বছরের শেষ দিকে ফের এই বিষয়ে আলোচনায় বসবে দু’পক্ষ। সেই সময় ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও সীমান্তের পরিস্থিতি সন্তুষ্টির কথা জানানো হয়েছিল।২০২০ সালের এপ্রিল থেকে এলএসি পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল চিনা ফৌজের বিরুদ্ধে। উত্তেজনার আবহে ওই বছরের ১৫ জুন গলওয়ানে চিনা হামলায় নিহত হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতীয় জওয়ানদের পাল্টা হামলায় বেশ কয়েক জন চিনা সেনাও নিহত হয়েছিলেন। সেই থেকেই সীমান্তে উত্তেজনার পারদ চড়চড়িয়ে বাড়তে থাকে।