
পহেলগাঁওকাণ্ডের পর এবার পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত। রাতে নয়াদিল্লির তরফে এই ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের তরফে একটি নোটিস টু এয়ার মিশন জারি করা হয়েছে।
তাতে বলা হয়েছে, পাকিস্তানে নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত। আর তারপরই পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এ বার পাল্টা একই পদক্ষেপ করেছে নয়াদিল্লিও। সূত্রের খবর, পহেলগাঁও কাণ্ডের পর ভারতের প্রত্যাঘাতের আশঙ্কা করছে ইসলামাবাদ।
ভারত যে কোনও দিন তাদের বিরুদ্ধে সামরিক কোনও অভিযান করতে পারে বলে মনে করা হচ্ছে। এই আশঙ্কায় ইতিমধ্যে পাকিস্তান একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করেছে। আকাশসীমায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।








