গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ভেন্টিলেশনে ইন্ডিয়া জোট, বেসুরো ওমর আবদুল্লা

    ভেন্টিলেশনে ইন্ডিয়া জোট, বেসুরো ওমর আবদুল্লা

    0
    84
    ছবি সৌজন্যে : এক্স

    ইন্ডিয়া ব্লকে হেমন্ত সোরেনের পরে এবার বেসুরো জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বিজেপি-র নির্বাচন লড়ার ক্ষমতাকে প্রকাশ্যে প্রশংসা করে আবদুল্লার দাবি, ভেন্টিলেশনে রয়েছে ইন্ডিয়া জোট।

    কংগ্রেসকে সরাসরি আক্রমণ করে কিছু নির্দিষ্ট প্রশ্ন করেছেন তিনি।এক অনুষ্ঠানে ন্যাশনাল কনফারেন্সের নেতা এবং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই জোটে থাকছেন কিনা সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। আবদুল্লার দাবি, ইন্ডিয়া জোট ভেন্টিলেশনে রয়েছে। তাঁর দাবি, এই জোট নিজের দোষে নীতীশ কুমারকে বিজেপির কাছে ঠেলে দিয়েছে। ইন্ডিয়া জোট গঠনের সময়ে নীতীশ কুমারের কাজকে প্রয়োজনীয় সম্মান দেওয়া হয়নি বলে তাঁর দাবি।এই কারণেই নীতীশ বিজেপির দিকে ঝুঁকেছেন বলে তাঁর মত।কংগ্রেসকে ঘুরিয়ে আক্রমণ করে আবদুল্লা বলেছেন, যে বৈঠকে নীতীশকে জোটের কনভেনর করার দাবি ওঠে, সেই বৈঠকে অন্য এক নেতা এই দাবি খারিজ করে দেন।

    সোরেনের কথা মনে করিয়ে তিনি বলেছেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ইন্ডিয়ার অথবা বিহারের মহাজোটের অংশ ছিল না। তাঁর প্রশ্ন, যদি, কাল তাঁরা চলে যান, তাহলে দোষ কার? পাশাপাশি রাহুল গান্ধীর ভোট চুরির প্রসঙ্গও উঠে এসেছে তাঁর কথায়। তিনি বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে কারচুপি করা সম্ভব, এই কথা তিনি অবিশ্বাস করলেও, নির্বাচনে অন্যভাবেও কারচুপি করা যেতে পারে।