
শুল্ক যুদ্ধের আবহে মঙ্গলবারই দিল্লিতে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক হতে চলেছে। সংবাদমাধ্যম সূত্রে তেমনই জানা গিয়েছে।
সেখানে উপস্থিত থাকবেন আমেরিকার প্রতিনিধিদলের প্রধান ব্রেন্ডন লিঞ্চ। মঙ্গলবার থেকেই বাণিজ্য নিয়ে আলোচনা শুরু হবে দু’দেশের। প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতির জেরে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা মাঝপথেই থমকে গিয়েছে। অতীতে ভারত এবং আমেরিকা উভয় দেশই বিভিন্ন সময়ে দাবি করেছে, তাদের মধ্যে আলোচনা অনেকটা এগিয়ে গিয়েছে। কিন্তু এর পরেও ভারতের উপরে প্রথমে ২৫ শতাংশ এবং পরে আরও ২৫ শতাংশ, মোট ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এশিয়ার অন্য দেশগুলির তুলনায় ভারতের উপর শুল্কের হার অনেক বেশি। ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্ক-নীতিতে, গোটা বিশ্বে ভারত ছাড়া এক মাত্র ব্রাজিলের উপরেই ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে।
শুধু তাই নয়, ভারতকে কখনও মৃত অর্থনীতির দেশ, কখনও শুল্কের মহারাজা বলেও খোঁচা দিয়েছেনআমেরিকা। তবে ভারতও কড়া বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল, আমেরিকার সিদ্ধান্ত অন্যায্য, অযৌক্তিক এবং অনর্থক।
