
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের সঙ্গে বৈঠকে সেদেশে সংখ্যালঘুদের ওপর হওয়া সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক প্রসঙ্গে বিদেশসচিব বিক্রম মিশ্রী বলেছেন, গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সীমান্তে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং অনপ্রবেশ নিয়েও দু দেশ সহমত হয়েছে বলে জানিয়েছে মিশ্রী। বাইট: বিক্রম মিশ্রী।
