গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National আমেরিকায় সন্ত্রাসবাদী হামলার নিন্দা ভারতের : মোদী 

    আমেরিকায় সন্ত্রাসবাদী হামলার নিন্দা ভারতের : মোদী 

    0
    127
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    আমেরিকার নিউ অর্লিন্সে কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করছে ভারত। এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    নতুন বছরের প্রথম দিনেই দুষ্কৃতী হামলা ঘটে নিউ অরলিন্সে। ভিড়ে ঠাসা জায়গায় আচমকা তীব্র গতিতে গাড়ি চালিয়ে ঢুকে পড়ে ঘাতক। বহু মানুষ গাড়ির চাকায় পিষে গিয়ে বা গাড়ির ধাক্কায় জখম হন। এরপর ওই গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয় বলে অভিযোগ। আমেরিকার ওই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন অন্তত ৩০ জন। অন্যদিকে, আমেরিকার নিউ অরলিন্স শহরে দুষ্কৃতী হানাকে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার নিন্দা করেছেন তিনি। সেই সঙ্গে ১৫ জনের মৃত্যুতে শোকপ্রকাশও করেছেন।সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, নিউ অরলিন্সে কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করছে ভারত।
    এই হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের জন্য সমবেদনা। এই কঠিন সময়ে ঈশ্বর তাদের শক্তি দিন।