বিহারে আসন বোঝাপড়া চূড়ান্ত করতে পারল না ‘ইন্ডিয়া’

0
101
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বিহার ভোটের প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন শুক্রবার। কিন্তু এখনও পর্যন্ত আসন সমঝোতা সেরে উঠতে পারল না বিরোধী জোট ইন্ডিয়া।
তবে চূড়ান্ত আসন বোঝাপড়া ঘোষণা হওয়ার আগেই কংগ্রেস নিজের মতো করে এক একটি করে আসনে প্রার্থী ঘোষণা করতে শুরু করে দিয়েছে। বিহারের প্রদেশ কংগ্রেস সমাজমাধ্যমে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছে। প্রার্থীদের ছবি-সহ ওই পোস্টগুলিতে কংগ্রেসের দাবি, ইন্ডিয়া’র সমর্থন নিয়েই তাঁদের প্রার্থী করা হয়েছে। ওই পোস্টগুলি অনুসারে, প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ রাম প্রতিদ্বন্দ্বিতা করবেন কুটুম্বা বিধানসভা কেন্দ্র থেকে। এ ছাড়া আরও ১৭টি পৃথক পৃথক পোস্টে বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস।
তালিকায় রয়েছে ঔরঙ্গাবাদ, লখীসরায়, নালন্দা, বেগুসরাই, মুজফ্‌ফরপুর-সহ আরও বেশ কিছু কেন্দ্র। যদিও আনুষ্ঠানিক ভাবে কোনও প্রার্থিতালিকা প্রকাশ করা হয়নি। ২৪৩ আসনের বিহার বিধানসভায় বিরোধীদের কে কত আসনে প্রার্থী দেবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তেজস্বী যাদবের আরজেডির সঙ্গে দফায় দফায় আলোচনা চলেছে কংগ্রেসের।