
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বিসিসিআই।প্রত্যাশিতভাবেই ১৫ সদস্যের দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। দলে রয়েছেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারও।
১ বছরের বেশি সময় পর ফের আইসিসি ইভেন্টের দলে ঢুকে পড়েছেন দ্রুতগতির বোলার মহম্মদ শামি। এবার পাকিস্তানে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শুভমন গিল, কে এল রাহুল, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি অর্শদীপ সিংহ, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্য়াচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচ। ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ খেলবে ভারত।
২০১৩ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সেবার ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। ২০২১ সালে করোনাকালে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়নি।
