গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National টিআরএফ-কে ব্যান করুক রাষ্ট্রপুঞ্জ, দাবি ভারতের 

    টিআরএফ-কে ব্যান করুক রাষ্ট্রপুঞ্জ, দাবি ভারতের 

    0
    92
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পহেলগাঁওয়ে জঙ্গিহানায় নাম জড়িয়েছে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট-র। এ বার সেই টিআরএফ-কে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসী সংগঠনের তালিকায় জুড়তে তৎপর হয়েছে ভারত। সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাস দমন দফতরের শীর্ষকর্তাদের সঙ্গে দেখাও করেছে ভারতের প্রতিনিধিদল।

    তাদের দাবি, পহেলগাঁও কাণ্ডে জড়িত টিআরএফকে অবিলম্বে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করা হোক। সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার নিউ ইয়র্কে ভারতের প্রতিনিধিদল রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাস দমন শাখার আধিকারিকদের সঙ্গে দেখা করেছে। সূত্রের খবর, এর পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১২৬৭ আল-কায়দা নিষেধাজ্ঞা কমিটি-র সঙ্গে দেখা করে টিআরএফকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করার অনুরোধও করেছে তারা।

    টিআরএফ প্রথমে পহেলগাঁওয়ের জঙ্গিহানার দায় স্বীকার করেছিল। পরে আবার নিজেদের বক্তব্য পরিবর্তন করে একটি নতুন বিবৃতি প্রকাশ করে তারা। নতুন বিবৃতিতে টিআরএফ জানায়, পহেলগাঁও কাণ্ডে তাদের কোনও যোগ নেই। ভারত-পাকিস্তান উত্তেজনার পরিস্থিতিতে রুদ্ধদ্বার বৈঠকে বসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পরামর্শও দেওয়া হয় পাকিস্তানকে।