গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National নিজ্জর হত্যাকাণ্ডে শাহ-কে নিশানা, কানাডার দূতকে তলব

    নিজ্জর হত্যাকাণ্ডে শাহ-কে নিশানা, কানাডার দূতকে তলব

    0
    136
    নিজ্জর হত্যাকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে নিশানা করায় ক্যানাডার দূতাবাসের এক আধিকারিককে তলব করেছে দিল্লি।
    বিদেশ মন্ত্রকের তরফে একইসঙ্গে সে দেশের আধিকারিককে একটি কূটনৈতিক বার্তাও দেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং জাতীয় সুরক্ষা নিয়ে ক্যানাডার স্ট্যান্ডিং কমিটির বক্তব্যের প্রেক্ষিতেই ভারতের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। ২৯ অক্টোবর ক্যানাডার উপ বিদেশমন্ত্রী ডেভিড মরিসন তাঁর সংসদের জাতীয় নিরাপত্তা কমিটিতে জানান, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্যানাডার সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছিলেন। কাজে লাগিয়েছিলেন ভারতীয় ইন্টালিজেন্স এজেন্সিকে। এই গুরুতর অভিযোগ নস্যাৎ করে দিয়ে দিল্লির তরফে পাঠানো কূটনৈতিক বার্তায় ক্যানাডাকে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
    বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সরকার ক্যানাডিয়ান কূটনীতিককে তলব করেছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে সে দেশের বিদেশ প্রতিমন্ত্রীর বিবৃতিতে তীব্র আপত্তি জানিয়েছে।
    ছবি  সৌজন্যে : এক্স