গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National চিনের তৈরি পিএল ১৫ ধ্বংস করেছে ভারত

    চিনের তৈরি পিএল ১৫ ধ্বংস করেছে ভারত

    0
    77
    ছবি সৌজন্যে : এক্স
    পাক সেনার ছোড়া ক্ষেপণাস্ত্র পিএল-১৫ ধ্বংস করেছে ভারত। সোমবার প্রতিরক্ষাবাহিনীর সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছে ভারতীয় সেনা। পিএল-১৫ চিনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের অআধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। এটি ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এছাড়াও এটি সক্রিয় র‍্যাডার নিদেশনা ব্যবস্থা এবং উন্নত বৈদ্যুতিক যুদ্ধবিধি প্রতিরোধ ক্ষমতাসমৃদ্ধ।
    এছাড়া,এই ক্ষেপনাস্ত্রের লক্ষ্য নির্ধারণ ও জ্যামিং প্রতিরোধ ক্ষমতাও রয়েছে। এটি শত্রু এটি বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ যুদ্ধের কথা ভেবে তৈরি করা। অর্থাৎ এটি শত্রু লক্ষ্যবস্তুকে দৃষ্টিসীমার বাইরে থেকেও ধ্বংস করতে পারে। এর পাশাপাশি পাক সেনা ভরসা রেখেছিল তুরস্কের স্বয়ংক্রিয় ড্রোনের ওপর। ভারতের ৩৬ জায়গায় অন্তত ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলার চেষ্টা করে ব্যর্থ হয় পাকিস্তানি সেনা।
    এই পাক ড্রোন ভারতে প্রবেশ করা নিয়ে আগেই কর্নেল সোফিয়া করেশি জানিয়েছেন, গোপনে নানা তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যেই ভারতে ড্রোন প্রবেশের চেষ্টা করেছিল পাক সেনা।