
ইজ়রায়েল রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সে দেশে প্রবেশাধিকারের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে।
ইউরোপ, আফ্রিকা-সহ ১০৪টি দেশ এই বিষয়ে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে সমর্থন জানিয়ে চিঠি প্রকাশ করলেও ভারত সেই চিঠিতে সই করেনি।এরপরেই কংগ্রেস নেতৃত্ব এনডিএ সরকারের এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। তবে ভারত ওই চিঠিতে সই না করলেও লেবাননে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর উপরে হামলার নিন্দামূলক বিবৃতিতে যোগ দিয়েছে।ইজ়রায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে ইজ়রায়েল রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করে। ইজ়রায়েলের অভিযোগ, আন্তোনিও গুতেরেস ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেননি। ইজ়রায়েলের এই পদক্ষেপের নিন্দা করে রাষ্ট্রপুঞ্জের ১০৪টি দেশ ও আফ্রিকান ইউনিয়ন চিঠি প্রকাশ করে। ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের পাশাপাশি অধিকাংশ উন্নয়নশীল দেশ তাতে সই করে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১০টি সদস্য দেশ এই চিঠিতে সই করলেও আমেরিকা, ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত সই করেনি।
এরপরেই কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, কেন স্বয়ম্ভূ প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রককে এই অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন, তার পিছনে রহস্য রয়েছে।লজ্জাজনক।
ছবি সৌজন্যে – এক্স








