গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ‘ভারত দালালি করে না!’, সর্বদল বৈঠকে কেন্দ্র

    ‘ভারত দালালি করে না!’, সর্বদল বৈঠকে কেন্দ্র

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে পশ্চিম এশিয়ার যুদ্ধ দ্রুত শেষ হওয়া উচিত, কারণ এটি সবাইকে ক্ষতিগ্রস্ত করছে— বুধবার সর্বদল বৈঠকে বিরোধীদের প্রশ্নের জবাবে এই দাবি করেছে কেন্দ্র।
    বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকা-ইরানের যুদ্ধে পাকিস্তানের তথাকথিত মধ্যস্থতার প্রসঙ্গে বলেছেন, ভারত পাকিস্তানের মতো দালাল রাষ্ট্র নয়।
    ১১ মাস আগে পহেলাগাঁও সন্ত্রাসের পরে সর্বদল বৈঠকে গরহাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবারেও বৈঠকে যোগ দেননি তিনি। অথচ বিরোধী দল তৃণমূলের কোনও প্রতিনিধি কেন বৈঠকে আসেননি, তা নিয়ে কটাক্ষ করেন সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। পরে তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ যার জবাব দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো-বক্তৃতায় তিনি বলেছেন, পশ্চিম এশিয়া বিষয়ক সর্বদল বৈঠকে তৃণমূল যোগদান করেনি, তার কারণ এই নয় যে ঘুরে বেড়াচ্ছে।