রাষ্ট্রপুঞ্জে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের পাশে নেই ভারত

0
123
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ইউক্রেনের সীমানা রক্ষা নিয়ে রাষ্ট্রপুঞ্জের রেজোলিউশন ড্রাফট-র ভোটাভুটিতে মস্কোর পাশেই দাঁড়িয়েছে আমেরিকা। যদিও ৬৫টি দেশের সঙ্গে দিল্লি ও বেজিংয়ের প্রতিনিধিরা ভোটদানে বিরত থাকেন। আমেরিকা ছাড়াও এই রেজোলিউশনে মস্কোকে সমর্থন করেছে আরও ১৬টি দেশ। ইউক্রেন ও ইউরোপিয়ান দেশগুলির পেশ করা এই রেজোলিউশনের পক্ষে ভোট পড়েছে ৯৩টি, বিপক্ষে অর্থাৎ রাশিয়াকে সমর্থন করে ভোট দিয়েছে ১৮টি দেশ।
প্রসঙ্গত, তিন বছর আগেও ভোটাভুটিতে অংশ নেয়নি দিল্লি। তিন বছর আগে রাশিয়া ইউক্রেনের উপর হামলা করার পর রাষ্ট্রপুঞ্জে মস্কোর কড়া নিন্দা করে জেলেনস্কির পাশেই দাঁড়িয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপুঞ্জে আমেরিকার এই পক্ষ বদল আন্তর্জাতিক সম্পর্কে জন্ম দিচ্ছে নয়া সমীকরণের।