
ভারত ও ইউরোপীয়ান ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে ‘মাদার অব অল ডিলস’ বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ স্বাক্ষরিত হতে চলেছে এই মেগা চুক্তি।
এই চুক্তির ফলে ভারত ও ইউরোপের নাগরিকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এমনটাই অভিমত প্রধানমন্ত্রীর। এই চুক্তি ভারত ও ইউরোপের অর্থনীতির মধ্যে সমঝোতার একটি প্রকৃষ্ট উদাহরণ। যা বিশ্বজুড়ে জিডিপির ২৫ শতাংশ ও বিশ্বজুড়ে বাণিজ্যের এক -তৃতীয়াংশকে প্রতিনিধিত্ব করে। এই চুক্তির ফলে বাণিজ্যের সাথে সাথে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, এই বাণিজ্য চুক্তি ব্রিটেন ও এফটা সমঝোতাকেও এগিয়ে নিয়ে যাবে। টেক্সটাইল , জুয়েলারী , চর্ম শিল্পের জন্য বিশেষ সহায়ক হবে।
এই চুক্তির ফলে ম্যানুফ্যাকচারিং শিল্পের সাথে পরিষেবা খাতেরও প্রভূত উন্নতিসাধন হবে। যদিও ভারত ও ইউরোপীয় ইউনিয়নের এই বাণিজ্যচুক্তিকে কটাক্ষ করতে ছাড়েনি আমেরিকা।









