ডিসেম্বরের মধ্যে ভারত-ইইউ বাণিজ্য চুক্তি : পীযূষ 

0
17
ছবি সৌজন্যে : এক্স
ভারত এবং ২৭-সদস্যের ইউরোপীয় ইউনিয়ন ডিসেম্বরের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে এবং আগামী বছর ফেব্রুয়ারি-মার্চের মধ্যে চুক্তিটি বাস্তবায়ন করার সম্ভাবনা রয়েছে। এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
তিনি বলেছেন, চলতি বছরের ২৭ জানুয়ারি, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন সর্বকালের সেরা চুক্তি’টির আলোচনা সমাপ্তির ঘোষণা দিয়েছে। এখন, প্রায় শূন্য শুল্কের কারণে প্রায় পুরো ইউরোপীয় বাজারই ভারতের জন্য উন্মুক্ত হয়ে যাবে। ইইউ-এর মুক্ত বাণিজ্য চুক্তিটি ডিসেম্বরের মধ্যে স্বাক্ষরিত হবে এবং ফেব্রুয়ারি-মার্চ মাস থেকে তা কার্যকর হবে।
তিনি আরও বলেছেন, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এই সপ্তাহে তাঁর সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে ভারতে আসছেন। সারা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে।