
পাকিস্তান হল এমন একটি দেশ যারা নিজের দেশের জনগণের উপর বোমা ছোড়ে, গণহত্যা চালায়। রাষ্ট্রসংঘে পাকিস্তানের কুকীর্তি তুলে ধরেছে ভারত।
শুধু তাই নয়, ‘৭১-এর ভয়াবহতা তুলে ধরে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি পার্বথানেনি হরিশ বলেছেন, এটা সেই দেশ যারা সেনা অভিযানের নামে ৪ লক্ষ মহিলাকে গণধর্ষণ ও হত্যা করেছিল। রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি বলেছেন, প্রতি বছর এখানে পাকিস্তান ভারতের বিরুদ্ধে মিথ্যা সমালোচনা করে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে।
পাকিস্তান বারবার জম্মু ও কাশ্মীরের বিষয়টি উত্থাপন করে, কিন্তু বলে না যে তারা ভারতীয় ভূখণ্ড দখল করেছে। অথচ এই পাকিস্তান হল এমন একটি দেশ যারা নিজেদের জনগণের উপর বোমা হামলা করে। গণহত্যা চালায়। আর তা ঢাকতেই বিশ্বের সামনে কাশ্মীরের গান গায়।







