
ইরান ইজরায়েলের সংঘাতের আবহে দুই দেশকেই সংযত থাকার বার্তা দিয়েছে ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা এবং তার প্রভাবে ওই অঞ্চলের পরিস্থিতি নিয়ে ভারত যথেষ্ট উদ্বিগ্ন।
সেখানকার শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা খুবই প্রয়োজন। সকলকে সংযত হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বার করার পক্ষে সওয়াল করেছে ভারত। শনিবার দু’দফায় ইরানে হামলা চালিয়েছে অন্তত ইজরায়েলি যুদ্ধবিমান। সঙ্গে ছিল হানাদার ড্রোনও। ইরানে ইজরায়েলের এই সরাসরি হামলা পশ্চিম এশিয়ার যুদ্ধের ঝাঁজ আরও বাড়িয়ে দিয়েছে।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল








